আমার সুখ টুকু তো এই
যখন দুঃখ মাঝেও হাসির ছলে
অশ্রুতে ডুব দেই!
আমার দুঃখ টুকু তো এই
যখন বুঝি বলেও অবুঝের মতো
কষ্ট বলে দেই!
আমার আক্ষেপ টুকু এই
জানতে চাইলেও জানা হয় না
কি ছিলো,কি নেই!
যখন দুঃখ মাঝেও হাসির ছলে
অশ্রুতে ডুব দেই!
আমার দুঃখ টুকু তো এই
যখন বুঝি বলেও অবুঝের মতো
কষ্ট বলে দেই!
আমার আক্ষেপ টুকু এই
জানতে চাইলেও জানা হয় না
কি ছিলো,কি নেই!
কি ছিলো,কি নেই!
কি দেবার,কি দেই!
এই ভেবেই জীবন জুড়ে সময়
উড়িয়ে দেই!
থাকে জুড়ে কিছু হতাশা আর কিছু অভিমান
অগোচরেই তৈরী হয় হারানো দিনের গান!
আমার দীর্ঘশ্বাসে জড়াই টুকরো মায়ার গান
আমার হাসির মাঝে লুকায় ছড়ানো অভিমান
আমার প্রাপ্তি আজো এই
আমি বাঁচি এভাবেই!
